জাতীয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপলিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন।

আরও পড়ুন: পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০ কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়। এর আগে রোববার রাতে আমবোঝাই পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে এসে পৌঁছে। আমগুলো সহকারী হাইকমিশনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্যের গণমান্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেবেন।

আগরতলা স্থলবন্দরের শূন্য রেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

আরও পড়ুন: কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো

বিষয়টি নিশ্চিত করে সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া বলেন, ঢাকার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো পাঠানো হয়েছে, সেই প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে বন্দরে আনুষঙ্গিক কাজ আমার প্রতিষ্ঠান সম্পন্ন করে। পরে সহকারী হাইকমিশনারের কাছে আমগুলো হস্তান্তর করেছি।

এ ব্যাপারে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতি বছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গণ্যমান্যদের কাছে পৌঁছে দেব।

আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

প্রসঙ্গত, গতবছরও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়ে ছিলেন। এই তালিকায় ছিলেন ত্রিপুরা সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা