তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

বিশ্বকে অবাক করেছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ শুধু বিশ্ব খাদ্য সংস্থাকে নয়, গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে।

আরও পড়ুন: ইভিএম নিয়ে ঐক্যমত্যের অবস্থা নেই

তিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবিদদের নানা উদ্ভাবন ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে দেশের কৃষিজমি রক্ষা একান্ত প্রয়োজন।

রোববার (১৯ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে এক শতাংশ কৃষিজমি কমছে। বছরে হারাচ্ছে দুই লাখ একর কৃষিজমি। এ অবস্থা চলতে থাকলে দেশে কৃষিজমিই থাকবে না। ২০ বছর পর বাংলাদেশে জনসংখ্যা আরও ৪ কোটি বাড়বে। বিপরীতে কৃষিজমি কমবে ৪০ লাখ একর। তখন বর্ধিত জনসংখ্যার খাদ্য নিরাপত্তার কী হবে, সে বিষয়ে আগাম জনসচেতনতা দরকার। একইসঙ্গে যারা এক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল যাচ্ছে ইউরোপ

ড. হাছান বলেন, আমার কাছে চট্টগ্রামের কোনো রাস্তা আরও প্রশস্ত করার প্রস্তাব এলে আমি কৃষিজমি নষ্ট, পাহাড়-বন উজাড় ও পরিবেশ-প্রকৃতির বিষয়গুলো সবার আগে বিবেচনায় নিই। একইসঙ্গে এখন কৃষি শ্রমিকের যে মজুরি তা দিয়ে কৃষিতে খুব বেশি লাভ থাকে না বলে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। কৃষিকে পূর্ণ যান্ত্রিকীকরণের মাধ্যমে অনাবাদি জমিতে আবাদ করা গেলে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। এক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরও বলেন, বিশ্বে আয়তনের দিক থেকে ৯২তম বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং মাথাপিছু সর্বনিম্ন কৃষিজমির দেশ। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত এদেশের নিত্যসঙ্গী। এসব কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা স্বাভাবিকভাবেই বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা ধান ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ আর আলু উৎপাদনে সপ্তম।
কৃষিখাতের উন্নয়নে জনসচেতনতায় গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম মানুষের সামনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা কৃষির এ বিষয়গুলো যদি গণমাধ্যমে আরও বেশি তুলে ধরা হয় তবে দেশ যেমন উপকৃত হবে, খাদ্য নিরাপত্তা বজায় রাখাও সহজ হবে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

সেমিনারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, এখন মাঠে বড় ধরনের কোনো ফসল নেই। বন্যায় যতটুকু ক্ষতি তা পুষিয়ে নেওয়া সম্ভব। সেজন্য এরইমধ্যে ব্যাপক প্রস্তুতিও শুরু হয়েছে। ফলে চলমান বন্যায় বড় ধরনের ক্ষতি হবে না।

তিনি বলেন, বন্যায় আমন ধানের ক্ষতি হবে না। সারাদেশে খুব বেশি বীজতলা করা হয়নি এখনো। যা হয়েছে সেটা নষ্ট হলেও খুব সমস্যা হবে না। আমাদের কাছে পর্যাপ্ত বীজ সংরক্ষিত আছে, পরবর্তী সময়ে সেগুলো চাষিদের দেওয়া হবে।

তবে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আউশ ধানের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ড. রাজ্জাক বলেন, এ বছর ১১ লাখ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিলো, এর মধ্যে ২২ হাজার হেক্টর জমি বন্যায় এ পর্যন্ত প্লাবিত হয়েছে। এছাড়া ৩ লাখ ৮৭ হাজার হেক্টর জমিতে বিভিন্ন শাকসবজি আছে, সেগুলোরও কিছু ক্ষতি হবে।

তিনি বলেন, তবে এজন্য আমরা পর্যাপ্ত বরাদ্দ রেখেছি। বড় কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা পুষিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।

আরও পড়ুন: আরও নতুন শনাক্ত ৫৯৬

কৃষি সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কৃষি তথ্য সার্ভিস আয়োজিত সেমিনারে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় স্বাগত বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল।

চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার কাউসার রহমান ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদ সেমিনারে অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা