ফাইল ছবি
জাতীয়

শাহজালালে দুর্ঘটনার শিকার বিমানের ড্রিমলাইনার

সান নিউজ ডেস্ক: আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক একটি উড়োজাহাজ। এবার বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার শিকার হয়েছে।

আরও পড়ুন: শিগগির বুস্টার ডোজ নিন

জানা গেছে, বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই উড়োজাহাজটি পুশব্যাক (পেছনে ধাক্কা দিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া) করানো হয়।এতে বিমানটির দরজা ভেঙে গেছে।পাশাপাশি বোর্ডিং ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানের ইঞ্জিনিয়ারিং শাখা থেকে ব্যাখ্যা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলেছেন, বিমানের টপ টু বটম কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন চরম খামখেয়ালিপনা অবস্থা বিরাজ করছে। কেউ কারো কথা শুনছেন না। সব বিভাগের শীর্ষ পর্যায়ে অনভিজ্ঞ ও নন-টেকনিক্যাল কর্মকর্তা নিয়োগ দেওয়ায় পুরো বিমানজুড়ে এক অচলাবস্থা তৈরি হয়েছে। নতুন নতুন উড়োজাহাজগুলো বারবার দুর্ঘটনার শিকার হলেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ম্যানেজমেন্ট। দুর্নীতিবাজ ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের ফিরিয়ে এনে পুরো বিমানকে আবারো দুনীতির আখড়ায় পরিণত করেছে বর্তমান ম্যানেজমেন্ট। ড্রিমলাইনারের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অন্তত ১০ কোটি টাকা ক্ষতি হবে বিমানের।

আরও পড়ুন: পশ্চিমারা নিজের মাথায় গুলি চালাচ্ছে

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজটি ৪ নম্বর বোর্ডিং গেটে থেমে যাত্রী নামায়। আজ বিমানটির কোনো ফ্লাইট ছিল না। সাধারণত ফ্লাইট না থাকলে ড্রিমলাইনারটির দরজা বন্ধ করে বোর্ডিং ব্রিজ থেকে সরিয়ে আলাদা করা হয় এবং সেটাকে পুশব্যাক করা হয়। ড্রিমলাইনারটিকে পার্কিং পজিশনে নেওয়ার কথা ছিল। কিন্তু বিমানের দরজা বন্ধ না করে এবং বোর্ডিং ব্রিজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন না করেই এটিকে পুশব্যাক করানো হয়। এতে উড়োজাহাজটির দরজার সঙ্গে বোর্ডিং ব্রিজের টান লেগে বোর্ডিং ব্রিজ ও বিমানের দরজা ক্ষতিগ্রস্ত হয়।

উড়োজাহাজটির দরজার সঙ্গে বোর্ডিং ব্রিজের টান লাগায় তখন বিমানবন্দরে হইচই শুরু হয়।বর্তমানে ড্রিমলাইনারটিকে বিমানের হ্যাঙ্গারে রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রত্যেক সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন

এ ব্যাপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বোর্ডিং ব্রিজ থেকে বিমান পৃথক করার সময় যেসব নিয়ম-কানুন মানতে হয়, সেগুলো মানা হয়নি। তারা প্লেনের দরজা ও বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই পুশব্যাক করেছে। এ ঘটনার বিষয়টি শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। ঘটনাটি কীভাবে, কেন হয়েছে- তা বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনের কাছে জানতে চেয়েছি। তারা আমাকে বিস্তারিত জানাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা