৩ লাখ ৯২ হাজার পদ শূন্য সরকারি চাকরিতে
জাতীয়

৩ লাখ ৯২ হাজার পদ শূন্য সরকারি চাকরিতে

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানানদেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও সরকারি অফিসে ৩ লাখ ৯২ হাজার ১১৭টি পদ শূন্য বলে জানিয়েছেন জনপ্রশাসন।

আরও পড়ুন: সামনের দিকে এগিয়ে যেতে হবে

তিনি বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-২০১৮ অনুযায়ী সম্পদের হিসাব দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের বিদেশে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি আচরণ বিধিমালায় আগে থেকেই সংযোজিত রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও বেনজির আহমেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ এর আলোকে প্রস্তাবিত খসড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-২০২২ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য চলতি বছরের ১ মার্চ সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবিত খসড়া আচরণ বিধিমালায় তা যুগোপযোগী করার জন্য প্রস্তাব করা হয়েছে।

ফরহাদ হোসেন জানান, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন পদায়ন নীতিমালা প্রণয়ন কার্যক্রম চলমান। শিগগির পদায়ন নীতিমালা প্রণয়ন কার্যক্রম শেষ করা হবে। সিনিয়র স্কেলসহ সব গ্রেডের কর্মচারীদের পদোন্নতি দেওয়ার জন্য বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) রয়েছে এবং সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিবপদে পদোন্নতি বিধিমালা-২০০২ রয়েছে, যার আলোকে পদোন্নতি দেওয়া হচ্ছে।

বেনজির আহমেদের অন্য এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, বর্তমানে দেশে সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও সরকারি অফিসে পদ শূন্যের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭। কিন্তু আদালতে মামলা থাকায়, নিয়োগবিধির কাজ শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্যপ্রার্থী না পাওয়ায় কিছু শূন্যপদ যথাযথ সময়ে পূরণ করা যায় না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা