স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি: সংগৃহীত)
জাতীয়

স্বাস্থ্যখাতে এবার বরাদ্দ বাড়ছে

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আসন্ন বাজেটে স্বাস্থখাতে বরাদ্দ বাড়বে।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। যতটুকু জেনেছি, গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ হবে। আমরা চেষ্টা করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে আরও বেশি বরাদ্দ পায়।

রোববার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

নিউরোলজিক্যাল বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন’ এ সম্মেলনের আয়োজন করেছে।

তিনি বলেন, ‘প্রয়োজন অনেক। কিন্তু সারাদেশে নিউরোসার্জন মাত্র ২১০ জন। নার্স, টেকনোলজিস্ট দরকার। একটি প্রস্তাব পাঠানো হয়েছে। করোনা বিশ্বজুড়ে অনেক প্রভাব ফেলেছে। করোনার মধ্যে ১৫ হাজার নার্স, ১০ হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে। একই সমেয় ৮ বিভাগে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সব ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। এখন বিভাগের দিকে নজর দিতে হবে। আমরা ডি-সেন্ট্রালাইজেশনের (বিকেন্দ্রিকরণ) দিকে নজর দিচ্ছি। সমালোচনা অনেক হয়েছে। কিন্তু করোনা এমন একটি ভাইরাস, যা সম্পর্কে কারোরই জানা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আট দফা তাদের মত পাল্টিয়েছে। ভারতে পাঁচ লাখ ও আমেরিকায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে অত্যন্ত কম। গত দুই থেকে আড়াই মাস দেশে কোনো মৃত্যু নেই।’

সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা