ফোন করে বাঁচানোর আকুতি সীতাকুণ্ড
জাতীয়

ফোন করে বাঁচানোর আকুতি

সান নিউজ ডেস্ক:চাচাতো ভাইকে ফোন করে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন মোমিনুল হক নামের এক যুবক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে শনিবার রাত দেড়টায় মরদেহ ধরে কান্না করতে করতে এ কথাই বলছিলেন মোমিনুলের চাচাতো ভাই ফরহাদ।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৩৬

ফরহাদ বলেন, মোমিনুলের সঙ্গে সর্বশেষ যখন কথা হয়েছিলো তখন সে আমাকে বলেছিলো ‘ফরহাদ আমাকে বাঁচা, আমি আগুনের মধ্যে আছি’ কিন্তু আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি।

তিনি আরও বলেন, আমার ভাই পড়ালেখার পাশাপাশি সেখানে চাকরি করতেন সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে। গত কয়েকদিন আগে আমাকে বলেছিলেন, তুই বাড়ি কখন যাবি। তোকে সঙ্গে নিয়ে এবার বাড়ি যাবো। এখন ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু জীবিত নয় মৃত।

নিহত মোমিনুল হকের চাচা খোরশেদ আলম বলেন, আমার বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখান থেকেই অবসর নিয়েছেন ৷ বড় ছেলে মহসিন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে তিন-চার মাস আগে কম্পিউটার অপারেটার হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন। সে মহসিন কলেজে মাস্টার্সে ভর্তি হয়েছে। কিছুই দিন পরে পরীক্ষা হবে। তবে তার আর পরীক্ষা দেয়া হলোনা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা