আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
জাতীয়

আবারও রাস্তা পরিদর্শনে নামছেন সেতুমন্ত্রী

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আবারও সড়ক ব্যবস্থাপনা পরিদর্শনে বের হবেন।

আরও পড়ুন: বিশ্ব সূচকে পঞ্চম বাংলাদেশ

রোববার (৮ মে) বেলা ১২টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি করোনা মহামারি কারণে বের হতে পারিনি। সামনের দিকে আমি নিজেই পরিদর্শন শুরু করবো। আমি যখন পরিদর্শন করতাম, তখন দুর্ঘটনা এতো বেশি ছিলো না।

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দুর্ঘটনা আসলে দুর্ভাবনার বিষয় সেটা অস্বীকার করি না।

এবার ঈদে সড়কে দুর্ভোগ কম হয়েছে কিন্তু দুর্ঘটনা অনেক ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ভোগ যেটা বলে, সেটা কোথাও ছিলো না। দুর্ঘটনা তো চলছে।

আরও পড়ুন: ইউক্রেনে স্কুলে বিমান হামলা

আমরা দুর্ঘটনা রোধের চেষ্টা করছি, বড় একটা প্রজেক্টও নিয়েছি। সেখানে বিশ্বব্যাংক অর্থায়ন করছে। খুব শিগগিরই এই প্রজেক্টটি একনেকে পাস হবে। আমরা এই কাজটা দ্রুত করার চিন্তা ভাবনা করছি ও উদ্যোগ নিয়েছি।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের প্রতিবেশি দেশ ভারতের এনডিটিভি চ্যালেনে দেখলাম, প্রতি ঘন্টায় সেখানে ১৭ জন দুর্ঘটনার শিকার হয়। আমাদের এতো হওয়ার কথা না। তারপরও হয়ে যাচ্ছে।

দেশে কিছু কিছু অসুবিধা আছে। যেমন: আমাদের হাইওয়ে পুলিশের স্বল্পতা আছে। কিছু কিছু ব্ল্যাক স্পট আমরা চিহ্নিত করেছি। বেশ কিছু ব্ল্যাক স্পট আছে, সেগুলো শেষ করতে হবে।

আরও পড়ুন: টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

দেশে দুর্ঘটনার অতিরিক্ত হার নিয়ে কাদের বলেন, এই দুর্ভাবনাটা আমাদের সকলের। আপনারা (সাংবাদিকরা) সহযোগিতা করবেন, আমি উদ্যোগ নিচ্ছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা