ছবি: সংগৃহীত
জাতীয়

টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: টিটিই শফিকুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেই সঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

রোববার (৮ মে) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী।

অন্যদিকে, রোববার দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, রেলওয়ের পাকশী বিভাগের ঈশ্বরদী সদর দপ্তরে কর্মরত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী তিন ব্যক্তিকে জরিমানার ঘটনার তদন্ত চলবে বলেও জানিয়েছেন ডিআরএম।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে বিনাটিকিটে রেল ভ্রমণের দায়ে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম।

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় চড়ে ঢাকায় ফিরছিলেন তারা।

আরও পড়ুন: সরকারি মেডিকেল কলেজে ভর্তি

পরে বৃহস্পতিবার রাতে যাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত হন।

ঘটনার পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন রেলমন্ত্রী। ওই তিন যাত্রী তার আত্মীয় নন বলে বক্তব্য দেন মন্ত্রী।

এরপর পরই জানা যায়, বিনা টিকিটে ট্রেনে উঠে পড়া যাত্রীরা রেলমন্ত্রীর স্ত্রীর নিকটতম আত্মীয়। যাত্রী ইমরুল কায়েসের মা রেলমন্ত্রীর স্ত্রীর মামাতো বোন।

আরও পড়ুন: ১১০ টাকা লিটারেই তেল বিক্রি

এরইমধ্যে পুরো বিষয়টি তদন্তে শনিবার ( ৭ মে ) রেলের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাকশীতে আজ ওই তিন যাত্রী ও টিটিইর সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা