জাতীয়
ঢাকা সিটি নির্বাচন

২.১৫ শতাংশ কেন্দ্রে পূজা হলে কোন সমস্যা হবেনা : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক:

প্রায় সব কেন্দ্রে পূজা হবে, হিন্দু ধর্মাবলম্বী পূজার্থীদের এমন দাবি অবান্তর জানিয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, উত্তর সিটিতে ২৭ টি প্রতিষ্ঠানে এবং দক্ষিণ সিটিতে ২৬টি প্রতিষ্ঠানে পূজা হয়। যা মোট কেন্দ্রের ২ দশমিক ১৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, এটা নিয়ে সমস্যা নেই। কতগুলো স্কুলে পূজা হয়, তার একটি খসড়া তালিকা পাওয়া গেছে। একটা পরিসংখ্যান আমরা নিয়েছি। উত্তর সিটিতে ১৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা হয়। ১১৫০টি কেন্দ্রের মধ্যে দক্ষিণে ২৬টি প্রতিষ্ঠানে পূজা হয়।’

তিনি আরও বলেন, ‌‌‘পূজা হলো ২৯ জানুয়ারি। নির্বাচন হবে ৩০ জানুয়ারি। কোনো দ্বন্দ্ব নেই। তারপরও কোর্টে একটা মামলা করেছে তারা। সেখানে তারা হেরে ফের আপিল করেছেন। আপিলে রোববার (১৯ জানুয়ারি) শুনানি হবে। আমরা আইনজীবী নিয়োগ করেছি। আদালত যে নির্দেশনা দেবেন তা আমরা মেনে নেবো।'

এই পরিসংখ্যানের শতকরা হিসেবে দেখা যায়, উত্তরে ২ দশমিক ০৫ শতাংশ এবং দক্ষিণে ২ দশমিক ২৬ শতাংশ কেন্দ্রে পূজা হবে। আর দুই সিটিতে ২ হাজার ৪৬৮ কেন্দ্রের মধ্যে পূজা হবে ৫৩ টি কেন্দ্রে। অর্থাৎ ২ দশমিক ১৫ ভোটকেন্দ্রে পূজা হবে।

একসঙ্গে ভোট হলে বিকল্প চিন্তা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটাও তথ্য নেওয়া হয়েছে পূজা তারা কোথায় করে। যেমন অগ্রণী বালিকা বিদ্যালয়ে কথা বলা হয়েছে-এটা তারা করে তাদের অডিটরিয়ামে। এটা বেশ বড় স্কুল, তাই সব রুম নির্বাচনের জন্যও লাগবে না। পূজার জন্য তো লাগবেই না। অতএব, পূজা যেদিকে হবে, তার থেকে দূরত্ব থেকে ভোটগ্রহণ করা হবে। যেন নির্বাচনের জন্য পূজার সমস্যা না হয়। পূজার জন্য নির্বাচনের সমস্যা না হয়। স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, এটা নিয়ে সমস্যা নেই।'

ইসি সচিব বলেন তিনি বলেন, পূজা কিন্তু ২৯ জানুয়ারি। হিন্দু সম্প্রদায়ের অনেকের সঙ্গেই আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, পূজা ২৯ তারিখেই শেষ। তাদের মধ্যে কেউ কেউ মনে করেন, পূজা ৩০ পর্যন্ত একটা সময় আছে। ১১ টা পর্যন্ত লগ্ন আছে।'

আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্দোলনরত ছাত্রদের অনুরোধ করবো তারা যেন কোনো বিভ্রান্তির কবলে পড়ে রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, লেখাপড়ায় মনোযোগ দেয়। কারণ এটা দেখার জন্য দেশের অনেক যোগ্য ব্যক্তি আছেন। আদালত রোববার আপিলের রায় দেবেন। কাজেই ছাত্রদের এটা নিয়ে সময় নষ্ট করা উচিত নয়।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা