জাতীয়

রাজধানীতে সবজি মিছিল

অর্থকরী ফসলের তালিকায় তামাককে বাদ দেয়ার দাবি জানিয়ে সবজি মিছিল করেছে তামাকবিরোধী বেশ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংগঠনগুলো অবস্থান কর্মসূচি পালন করে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, সবজি উৎপাদনে তৃতীয়, চাল ও মাছ উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম অবস্থানে। তামাকের পরিবর্তে জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক এ সকল পণ্যের সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের অধিক গুরুত্ব দেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংক তামাক চাষে সরাসির অথবা চুক্তিবদ্ধ উৎপাদন ব্যবস্থার আওতায় ব্যাংক ঋণ বন্ধ/অর্থায়ন সুবিধা বন্ধে সার্কুলার দিয়েছে। প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ক্ষতিকর তামাক চাষের পরিবর্তে খাদ্য শস্য উৎপাদনে চাষীদের উৎসাহিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ তামাক বিরোধী জোট, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, আর্ক ফাউন্ডেশন, বিসিসিপি, বিআরডিএস, বাঁচতে শিখো নারী, কারিতাস বাংলাদেশ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, হিমু পরিবহন, আইডাব্লিউবি, কেএইচআরডিএস, নাটাব, নবনীতা মহিলা কল্যাণ সমিতি, প্রজ্ঞা, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, প্রদেশ, সার্প, তাবিনাজ, টিসিআরসি, উদ্যোগ, ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে কর্মসূচি আয়োজন করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা