শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
জাতীয়

চাকরি গাছে ধরে না

সান নিউজ ডেস্ক: শুধু কাগুজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি গাছে ধরে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। আররি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

শনিবার (৭ মে) বেলা ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়ায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক শোকরানা মাহফিলে এসব কথা বলেন তিনি।

মাদ্রাসায় ছাত্রী শাখার উদ্বোধনসহ কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে এ শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা - দীনি শিক্ষা বিস্তারে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা বিস্তার ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রতি অর্থ বছরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ৩ হাজার ৮শত ৪০ কোটি টাকা ব্যয় করছে।

উপমন্ত্রী আরও বলেন, যারা দীনের অপব্যাখ্যা করে তাদের প্রতিহত করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সত্যিকারের দীনি জ্ঞান অর্জন করতে হবে। দীনের অপব্যাখ্যাকারীদের প্রতি সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

আরও পড়ুন: দেশের একজনও না খেয়ে থাকবে না

আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হয়ে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়াও বক্তব্য রাখেন জাফর আলম এমপি (কক্সবাজার-১), নোমান গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, নোমান গ্রুপের এমডি আবদুল্লাহ মো. জোবাইর, আবদুল্লাহ মো. জাবের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু ও আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক আবদুল খালেক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু মুছা মোহাম্মদ খালেদ জামিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা