ছবি: সংগৃহীত
জাতীয়

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

সান নিউজ ডেস্ক: আজ পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয়।

এর আগে বেলা ১১টা থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।

নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।

আরও পড়ুন: ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসে শিশু-কিশোররা। পাশাপাশি নারীরাও আসেন।

রমজানের শেষ সময়ে এসে উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান।’ অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।

আরও পড়ুন: বিএসএফ’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা

প্রসঙ্গত, আজ পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ১৪৪৩ হিজরির শেষ জুম্মাবার আজ। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত।

আরও পড়ুন: ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

হাদিসে আছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলীম)। তাই সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা