খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
জাতীয়

গৃহহীনদের স্থায়ী ঠিকানা দিলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : ঠিকানাহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃত পক্ষে এত মানুষকে ঘরসহ জমিদান বিশ্বে অনন্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: নওয়াজ শরিফ পেলেন নতুন পাসপোর্ট

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এ কারণে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাপাহার উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ এক দিন সোনার বাংলায় পরিণত হবে।

প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ে নওগাঁয় ৫৪০ গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এর আগে জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১ হাজার ৫৫৮ গৃহহীনকে পুনর্বাসন করা হয়েছে।

আরও পড়ুন: মিলনের ওপর রহস্যজনক হামলা

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য দেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা