প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান

সান নিউজ ডেস্ক : গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি মেধাসম্পদ পরিচর্যা করা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্ব মেধাসম্পদ দিবসের সার্বিক সফলতা কামনা করেন।

আরও পড়ুন: লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান ।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা দিতে হবে, সেই সঙ্গে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্য বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও উদ্ভাবকরা যেন তাদের উদ্ভাবনী কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণের জন্য রেজিস্টার করতে ও অধিকার সংরক্ষণ করতে পারে সে লক্ষ্য যথাযথ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২২ প্রণয়নের কাজ চলমান রয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৫ করা হয়েছে; ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩২

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অতি দ্রুত পিসিটি (পেটেন্ট কোঅপারেশন ট্রিটি) ও মাদ্রিদ প্রোটোকলের সঙ্গে যুক্ত হতে সংশ্লিষ্ট আইনগুলো যুগোপযোগী করার ব্যবস্থা নিয়েছে। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দিচ্ছে, যেন উদ্যোক্তা ও উদ্ভাবকরা উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদের জন্য ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে, এতে তরুণ ও যুবকরা উৎসাহিত হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা