গ্যাস সিলিন্ডার (ফাইল ফটো)
জাতীয়

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় এক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিন তলা বাড়িটির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩ টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪ টা ১০ মিনিটে আগুন নেভায়।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

দগ্ধ চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা