নির্বাচন ভবন (ছবি: সংগৃহীত)
জাতীয়

বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ইসির ধারাবাহিক এই সংলাপ শুরু হবে।

পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবার পরে সংলাপ করবে ইসি। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

এদিকে এর আগে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন সাবেক নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করার সাড়ে পাঁচ মাস পর (২০১৭ সালের ৩১ জুলাই) এমন সংলাপ শুরু করে। তবে বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করার দুই সপ্তাহ পার না হতেই সংলাপ শুরু করতে যাচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। পরদিন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে এ কমিশন প্রথম অফিস শুরু করেন গত ২৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আজ প্রথম দিনের সংলাপে ইসি যে শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন- প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এম জাফর ইকবাল, দিলারা চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবদুল্লাহ আবু সায়ীদ, নুরুল আমিন বেপারী, এম আনোয়ার হোসাইন, ইমতিয়াজ আহমেদ, এম আবুল কাসেম মজুমদার, বোরহানউদ্দিন খান, সাদেকা হালিম, নাজমুল আহসান কলিমউল্লাহ, আকতার হোসেন, লায়লুফার ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্যোবিদায়ি উপাচার্য ফারজানা ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য তানভীর হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এ এফ এম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষক অধ্যাপক সলিমুল্লাাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মোহাব্বত খান, মোবাশ্বের হোসেন, আসিফ নজরুল, তাসলিম আরিফ সিদ্দিকী, আল মাসুদ হাসানুজ্জামান, মুহাম্মদ শামছুল আলম ও মোহাম্মদ ইয়াহিয়া আক্তার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা