ছবি: সংগৃহীত
জাতীয়

ইউক্রেন বন্দরে আটকা ‘বাংলার সমৃদ্ধি’

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরে আটকা পড়ে আছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সেখানে চরম অনিশ্চিয়তার মধ্যে সময় পার করছেন জাহাজে থাকা ২৯ নাবিক।

বিষয়টি নিশ্চিত করে বিএসসি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আটকে থাকা নাবিকদের সেখান থেকে উদ্ধার করে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

বিএসসি সূত্র জানায়, বাংলার সমৃদ্ধি জাহাজটি গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা শুরু করে তুরস্কের ইরেগলি হয়ে ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরে নোঙ্গর করে।

বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযূষ দত্ত বলেন, আটকে থাকা ২৯ নাবিক সেখানে নিরাপদে আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজে অন্ত্যত ৪০ দিনের খাবার এবং পানি আছে, যেগুলো সর্তকতার সঙ্গে ব্যবহার করতে বলা করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া বৈঠক বেলারুশ সীমান্তে

সমুদ্রপথে পণ্য পরিবহনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসির বহরে বর্তমানে আটটি জাহাজ আছে। এগুলো হলো- বাংলার জয়যাত্রা, বাংলার সমৃদ্ধি, বাংলার অর্জন, বাংলার অগ্রযাত্রা, বাংলার অগ্রদূত, বাংলার অগ্রগতি, বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা