নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

পাসের জন্য ইসি গঠন বিল সংসদে উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে বৃহস্পতিবার শেষ হচ্ছে সংসদের চলতি অধিবেশন। তাই আজই সংসদে উত্থাপ করা হবে নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব সংসদে তুলবেন।

আইনমন্ত্রী চলতি অধিবেশনে আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

গতকাল বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা-অযোগ্যতার অংশে দুটি পরিবর্তনের সুপারিশ করে প্রতিবেদন দেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার প্রতিবেদনটি উপস্থাপন করেন।

নিয়ম অনুসারে, এখন আইনমন্ত্রী যে কোনো দিন বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করবেন। এরপর সংসদ সদস্যরা এটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনীর প্রস্তাব তুলবেন। তখন বিলটি নিয়ে সংসদে আলোচনা হবে।

সংসদ চাইলে সংসদীয় কমিটির সুপারিশসহ কিংবা সংসদে যেরকম স্থির করা হবে সেভাবে খসড়া আইনটি পাস হবে। সাধারণত সংসদীয় কমিটির সুপারিশ সংসদে গ্রহণ করা হয়ে থাকে।

আরও পড়ুন: মিশরের কাছে বিশাল অংকের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সংসদে বিলটি পাস হলে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে আইন পাবে বাংলাদেশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা