বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী পরিস্থিতির কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৪০তম বিসিএস পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমানে পিএসসির একাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ার কারণে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে।

তিনি বলেন, ১০টি বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। বোর্ডের সদস্যরা অসুস্থ থাকলে পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে যায়। তবে অনেক পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন বলে বৃহস্পতিবারের (২৭ জানুয়ারি) এ পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রাখা হবে। পরীক্ষা যাতে পিছিয়ে না যায় সে জন্য আগামী সপ্তাহ পর ফের তা শুরু করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: শাবির ভিসি ভবনে অবরোধ প্রত্যাহার

গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা