সিগারেট (ছবি: সংগৃহীত)
জাতীয়

সিগারেটের দাম বেশি বাড়ালে ব্যবহার কমবে: জরিপ 

নিজস্ব প্রতিবেদক: সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো হলে দেশের ৩০ শতাংশ সিগারেট ব্যবহারকারী এটি ছেড়ে দিতে চেষ্টা করবেন একই সাথে আরও ৩০ শতাংশ সিগারেট ব্যবহার কমিয়ে দেবেন। সম্প্রতি সারাদেশে পরিচালিত জরিপভিত্তিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

এদিকে তামাকের ব্যবহার কমাতে সব ধরনের তামাকপণ্যে যথাযথ কর আরোপই সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবুও তামাকপণ্যের দাম বেশি বৃদ্ধি করলে ব্যবহারকারীরা আগের মাত্রায় তামাক ব্যবহার করতে খাদ্য পণ্য বাবদ ব্যয় কমিয়ে দিতে পারেন বলে অনেকে আশঙ্কা করেন। তবে এ গবেষণা থেকে জানা যায় সিগারেটের দাম বাড়ানো হলে ৭১ শতাংশ মানুষ আগের মতো সিগারেট ব্যবহার অব্যাহত রাখতে খাদ্য বাবদ ব্যয় কমাবেন না।

বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় পরিচালিত ‘তামাক পণ্যে কর বৃদ্ধির সম্ভাব্য প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পরিসংখ্যান তুলে ধরা হয়। গত নভেম্বর ২০২১-এ দেশের পাঁচটি জেলার ৬৫০টি তামাক ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারের ওপর এ জরিপ পরিচালিত হয়।

আরও পড়ুন: দে‌শে ৬৭ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্যানেল আলোচক ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হাসেন আলী খোন্দকার প্রমুখ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা