ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম
জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় এরশাদ স্কুল মাঠে ১৯ নম্বর ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ডিএনসিসি মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। তাইতো মুখে মুখে শোনা যায়, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তারা অভিমান করলেও দলের সঙ্গে কখনও বেইমানী করেনা, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়না, তাদেরকে খুঁজে বের করে মূল্যায়ন করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তির আধার। তাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে।

বঙ্গবন্ধুকন্যার আশীর্বাদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ডিএনসিসির মেয়র নির্বাচিত হ‌ওয়ায় দল এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগীতায় স্বল্প সময়ের মধ্যেই রাজধানীর মহাখালীতে ডিএনসিসির একটি বিপনী বিতানকে দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে। যেটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন‌ বিদ্যমান করোনা পরিস্থিতিতেও জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রেখেছে। সবাই মিলে সবার ঢাকাকে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় পরিণত করতে হবে।

১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ‌।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা