জাতীয়

আফ্রিকা থেকে কেউ আসলে বোর্ডিং পাস দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইন্স সেদেশ থেকে আসলে তাদেরকে বোডিং পাস দেয়া হবে না। আর বোডিং পাস যদি দিতেও হয় তবে যাদের ডাবল ভ্যাক্সিন দেয়া আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেয়া হবে।

এছাড়া দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’ এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন, তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না।

অপর এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় সচিব কী বার্তা নিয়ে আসেন, তারপর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকালে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ওরফান ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সাননিউজ/এএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা