জাতীয়

অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিক নান্নু আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক:

নিজ বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।

শুক্রবার ১২ জুন ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডে অবস্থিত সাংবাদিক নান্নুর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাত্র ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও দগ্ধ হন মোয়াজ্জেম হোসেন নান্নু। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী শাহীনা আহমেদ জানান, শুক্রবার (১২ জুন) রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফেরেন সাংবাদিক নান্নু। তিনি খাবার খাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করেই একটি শব্দ শুনতে পান শাহীনা আহমেদ। গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। সেই আগুনেই দগ্ধ হন সাংবাদিক নান্নু।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দু’টি ইউনিট যাওয়ার আগে আগুন নিভে যায়। তবে আগুনের সূত্রপাত গ্যাস বিস্ফোরণে কারণে।

এর আগে গত ২ জানুয়ারি একই বাসায় এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তাদের একমাত্র সন্তান পিয়াস (২৪)। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা