জাতীয়
জাতীয় বাজেট ২০২০-২১

কৃষি যন্ত্রপাতির দাম কমবে

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষায় বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা তিনটায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় বলা হয়, কৃষি খাতে প্রণোদনা দেওয়ার জন্য কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হার্ভেস্টার, রোটারি টিলারের ওপর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে উৎপাদিত আলু ব্যবহার করে তৈরি পটেটো ফ্লেক্সের ওপর মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং ভুট্টা ব্যবহার করে স্থানীয়ভাবে মেইজ স্টার্চ উৎপাদনের ক্ষেত্রে মূসক কমানোর প্রস্তাব করা হয়েছে।

দেশীয় টেক্সটাইলশিল্প বিকাশের লক্ষ্যে পলিয়েস্টার, রেয়ন ও অন্য সব সিনথেটিক সুতার ওপর মূসক মূল্যভিত্তিক ৫ শতাংশ থেকে কমিয়ে সুনির্দিষ্ট কর প্রতি কেজি ৬ টাকা ও সব ধরনের সুতি সুতার ওপর সুনির্দিষ্ট কর প্রতি কেজি ৪ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে। দেশীয় পেঁয়াজচাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও চাষে উৎসাহ দিতে পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পেঁয়াজ আমদানিতে শূন্য শুল্কহার বিদ্যমান।

স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাত বিকাশের লক্ষ্যে দেশে উৎপাদিত লোডেড পিসিবি, আনলোডেড পিসিবি ও রাউটারের ওপর ৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা