জাতীয়

বাজেটে করোনা মোকাবিলায় কাঠামোর অভাব : সিপিডি

নিজস্ব প্রতিনিধি:

প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবিলায় যে কাঠামো থাকা দরকার ছিল তা পরিপালন হয়নি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাজেট নিয়ে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এই মন্তব্য করেন।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের মনে হয়েছে এই বাজেটে অনুমিতি বিষয় কাজ করেছে। সেটা বাস্তব অবস্থার প্রতিফলন করে না। কারণ বাজেটের যেসব প্রস্তাব দেখেছি, সম্পদ আহরণ থেকে সম্পদ ব্যয়ে বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে, মনে হয়েছে আমরা খুব দ্রুতই করোনা থেকে মুক্ত হবো এবং অর্থনীতি পুনরুদ্ধার হবে।’

সিপিডির ফেলো বলেন, আমরা যে স্বাস্থ্যঝুঁকি দেখছি এতে কিন্তু এত দ্রুত আমরা নিস্তার পাবো না। স্বাস্থ্য খাতে দেখেছি, সামাজিক খাতে দেখেছি, আমরা এটা একটা মানবিক ঝুঁকি হিসেবে দেখছি। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ঝুঁকি তো আছেই। সেই ঝুঁকি মোকাবিলা করতে গিয়ে বাজেটে যে কাঠামো থাকা দরকার আমাদের মনে হয়েছে সেটা পরিপালন করা হয়নি।

বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান আগামীকাল শুক্রবার বাজেট বিষয়ে তারা বিস্তারিত জানাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা