ফাইল ফটো
জাতীয়

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজন আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ার ৪র্থ তলায় অগ্নিকাণ্ডে তিন গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, কারও অবস্থাই ভালো না। দগ্ধরা হলেন- মো. পারভেজ (২৮) ৯৯ শতাংশ, মো. মামুন (২৭) ৯৯ শতাংশ ও জীবন (২০) ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন।

সহকর্মী মো. রিয়াজ জানিয়েছেন, সিদ্ধরগঞ্জ ইপিজেডের সামনে আদনান টাওয়ার ৭ম তলা ভবনের ৪র্থ তলায় বিকাল সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, দগ্ধরা সকলেই ইপিজেডে অনন্ত অ্যাপারেলসে চাকরি করেন। আর আদনান টাওয়ারে মেস করে থাকেন।

দগ্ধদের সাথে কথা বলে তিনি বলেন, দগ্ধরা রুমে ছিলেন। তবে রুমটিতে কিসের যেন গন্ধ হচ্ছিল, পরে কোন কিছু বুঝার আগেই হঠাৎ আগুন লেগে যায়। ততক্ষণে তারা পুড়ে যান। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এতো বড় একটি ঘটনা ঘটেছে কিন্তু ওই বাড়ির কেয়ারটেকার বাড়ির মালিকপক্ষের কারো থেকে কোন প্রকার সহযোগিতা পাইনি।

তবে তিনি ধারণা করছেন, হয়তো রুমটিতে গ্যাস লিকেজ হয়ে ঘটনাটি ঘটতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধ তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা