জাতীয়

সাংবাদিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক সরেজমিনে তদন্তকরত। আগামী তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য ডিএনসিসির পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ডিএনসিসি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস. এম. শরিফ-উল ইসলামকে আহ্বায়ক এবং মহাব্যবস্থাপক (পরিবহন) মোঃ মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটিটি গঠন করা হয়। এই কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মোঃ আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পান্থপথ ফার্নিচার দোকানের সামনে বেলা আড়াইটার দিকে একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী আহমেদ কবির নামে একজন ব্যক্তি নিহত হওয়ার পর ডিএনসিসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হয়।

ইতোমধ্যে ডিএনসিসির মেয়রের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা