জাতীয়

নাঈমের নামে হবে ফুটওভার ব্রিজ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আশ্বাস দেন নিহত নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় নাঈমের সহপাঠীদের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা মেয়রের সঙ্গে দেখা করার জন্য গেট খুলে নগর ভবনের ভেতরে প্রবেশ করেন।

জানা যায়, শিক্ষার্থীদের আট দফা দাবি মেয়রের কাছে জমা দেওয়ার জন্য নগর ভবনের সামনে যান। কিন্তু মেয়রের দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা নগর ভবনের গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে গুলিস্তানে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

সহপাঠী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তারা গুলিস্তানের অবরোধ তুলে নেন।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’সহ নানা ধরনের স্লোগান দেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা