জাতীয়

কর্মক্ষেত্রে নারীদের বৈষম্য নিরসনে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যে কোন বৈষম্য নিরসনে আন্তরিকতার সাথে কাজ করছে। শ্রম আইন অনুযায়ী সরকার নারী-পুরুষ সকল শ্রমিকের সমান মজুরি নির্ধারণ করে। নারীদের ক্ষেত্রে মজুরি বৈষম্যের কোন সুযোগ নেই।

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ফুড ওয়ার্কার্স ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন, বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি নিরসনে করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী নারী শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, একতাই শক্তি, একতাই বল। সকলের সম্মিলিত শক্তি দিয়ে, কাজ দিয়ে, দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান মজবুত করতে হবে। সরকার চায় কর্মক্ষেত্রে নারীর প্রতি যেন কোন ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনা না ঘটে। সরকার শ্রম খাতকে আরো উন্নত করার জন্য আন্তরিক। মন্ত্রিসভা ইতিমধ্যেই জবরদস্তি শ্রম সংক্রান্ত আইএলও কনভেনশন-২৯'র প্রটোকল অনুসমর্থনের বিষয়টি অনুমোদন করেছে।

প্রতিমন্রী বলেন, সরকার সংবিধান, শ্রম নীতি এবং আইএলও কনভেনশনের আলোকে গৃহীত শ্রমিকদের কল্যাণে বহুপক্ষীয় পদক্ষেপ বাস্তবায়নে বদ্ধপরিকর। এবছর শ্রমিকের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের মাধ্যমে সবক’টি কোর কনভেনশেন অনুস্বাক্ষরকারী দেশ হচ্ছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭২ সালে আইএলও এর সদস্য হয় এবং একই সাথে ৭টি কোর কনভেনশনসহ মোট ২৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করে। বাংলাদেশ ইতিমধ্যে মোট ৩৫ আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে বলে জানান।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সভাপতিত্বে সেমিনারে আইইউএফ/প্যাসিফিক এর ন্যাশনাল কো-অর্ডিনেটর নাসরিন সুলতানা মুল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিলিভার বাংলাদেশ এর এমপ্লইজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি আব্দুল মান্নান, পিভিএম এবং নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর নারী কমিটির সভাপতি আমেনা আকতার,হাসিনা আকতার, জাতীয় কৃষাণী শ্রমিক সমিতির সভাপতি লিলা খান প্রমূখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা