ধর্মঘট
জাতীয়

ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট চলবে

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতদুইদিন ধরে চলছিলো পরিবহন ধর্মঘট। ফলে বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল। এমন ধর্মঘটে জনভোগান্তির কথা চিন্তা করে বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর দাবি মেনে নিয়েছে সরকার।

এদিকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের দাবির বিষয়ে সরকার সিদ্ধান্ত না দেওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তেলের দাম না কমা পর্যন্ত ধর্মঘট চলবে বলে দাবি জানিয়েছেন তারা। রোববার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ কথা না বলায় জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত আমরা ধর্মঘট অব্যাহত রাখব।

অন্যদিকে কাভার্ডভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলছেন, মাদের সঙ্গে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমাদের কাছে এখনো কোন সংবাদ পৌঁছায়নি।

বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্যে আমরা অপেক্ষায় রয়েছি বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা