জাতীয়

বাড়লো জনপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিবেদক: লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা চলমান লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা। বর্তমানে ১০০ কিলোমিটারের ঊর্ধ্বের দূরত্বে প্রতি কিলোমিটার আছে ১ টাকা ৪০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বের প্রতি কিলোমিটার ভাড়া হবে ২ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, রোববার (৭ নভেম্বর) রাত ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু কবে।

অন্যদিকে, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক বলেন,আজ থেকেই এই ভাড়া কার্যকর হবে। তবে আশা করি আমরা শিগগির ভাড়া বাড়ানোর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করতে পারবো। সেই অনুযায়ী প্রত্যেক লঞ্চঘাটে ভাড়ার তালিকা থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা