জাতীয়

শিশুদের জন্য বৈষম্যহীন সমাজ গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের শিশুদের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়তে হবে।

রোববার (৭ নভেম্বর) চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ -এর সমাজকর্মীদের ল্যাপটপ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন, জাতীয় প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম ও ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড সেকশন প্রধান নাতালিয়া ম্যাকলি(Natalie McCauley)।

মন্ত্রী বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিতে বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করে গেছেন। বর্তমান সরকার শিশুদের সুরক্ষা ও পরিপূর্ণ বিকাশ উপযোগী একটি রাষ্ট্র গঠনে কাজ করছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ঝু্ঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুদের উদ্ধার, জরুরি সেবা ও টেলিফোনিক কাউন্সিলিংয়ের জন্য টোল ফ্রি শিশু হেল্পলাইন '১০৯৮' চালু রয়েছে। এ ব্যবস্থা আরো কার্যকর করতে সিএসপিবি প্রকল্পের মাধ্যমে সমাজকর্মীদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মন্ত্রী আইনের সংস্পর্শে আসা শিশু, আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের জন্য শিশু উন্নয়ন কেন্দ্রে কাউন্সেলিং, ভার্চুয়াল কোর্টে শিশুর উপস্থিতিতে সহায়তা, কেস ম্যানেজম্যান্ট ও কোভিডকালীন শিশু ও তার পরিবারকে সচেতন করতে আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট সমাজকর্মীদের নির্দেশ দেন। পরে মন্ত্রী ১৪১ জন শিশু সুরক্ষা সমাজকর্মীকে ল্যাপটপ প্রদানের উদ্বোধন করেন।

উল্লেখ্য, শিশুর জন্য বৈষম্যহীন অবস্থা, শিশুর নিরাপত্তা, বিকাশ, শিশুদের মতের প্রতি শ্রদ্ধা পোষণ, পারিবারিক পরিবেশ ও বিকল্প যত্নের ব্যবস্থা ও সাংস্কৃতিক কার্যক্রমে শিশুর অংশগ্রহণের অধিকার ইত্যাদি বাস্তবায়নে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পটি সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশের ২৬ টি জেলার ৫২ টি উপজেলা, ১১ টি সিটি কর্পোরেশন ও ২৫ টি প্রতিষ্ঠানে কাজ করছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা