জাতীয়

রাজধানীতে পিকআপের সঙ্গে ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় খেলাধুলা করতে গিয়ে পার্কিং করা পিকআপ ভ্যানে সঙ্গে ধাক্কা লেগে আহত নাভহান হোসেন রাইয়ান (২ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল দশটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। মৃত রাইয়ান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারইহাটি গ্রামের ইমরান হোসেন রুবেলের একমাত্র ছেলে। রুবেল ইউসিবি ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।

সন্তানকে হত্যা করা হয়েছে দাবি করে ইমরান হোসেন রুবেল জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে রাইয়ান ও তার মা নুরজাহানের সঙ্গে বড় বেরাইদ এলাকায় তার নানার বাড়িতে থাকতেন।

রুবেল আরও বলেন, আমি থাকি বাড্ডার লিং রোডে। আমার ছেলেটির এরকম দুর্ঘটনা ঘটেছে। আমাকে জানানো হয়নি। খবর পেয়ে হাসপাতালে আসার পরেও আমার মৃত সন্তানকে দেখতে দেয়নি শশুড়বাড়ির লোকজন। এমনকি আমাকে তারা মারধর করেছে তারা।

অন্যদিকে, মৃত শিশু রাইয়ানের নানা জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বাসার পাশে বড় বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদ কাছে একটি পিকআপ ভ্যান পার্কিং করা ছিল। আমি সেখানে রাইয়ানকে নিয়ে বের হয়েছিলাম। সেখানে অন্যান্য শিশুরাও খেলাধুলা করছিল। শিশুদের দেখে দৌঁড়াতে গিয়ে পার্কিং করা পিকআপ ভ্যানে ধাক্কা লেগে মাথার ডান পাশে ও বুকে আঘাতপ্রাপ্ত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই বশির তিনি জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা