জাতীয়

বঙ্গবন্ধু এবং শিল্পায়ন একসূত্রে গাঁথা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু এবং বাংলাদেশের শিল্পায়ন অভিযাত্রী একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু ১৯৫৬ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু ওই সময় পূর্ব পাকিস্তানে শিল্পায়নের ধারা বেগবান করার লক্ষ্যে 'পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প করপোরেশন (ইপ্সিক)' প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর থেকে এটি বিসিক নামে সারা দেশে তৃণমূল পর্যায়ে শিল্পায়ন প্রক্রিয়া জোরদারে কাজ করে যাচ্ছে। বিসিকের প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে শিল্পকারখানা গড়ে ওঠেছে।

বুধবার (৩ ন‌ভেম্বর) এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব জাকিয়া সুলতানা।

জানা যায়, দেশের বেসরকারিখাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ক্যাটাগরিতে ১৯ শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দিচ্ছে সরকার। ২০১৯ সালের জন্য এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ন‌ভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠা‌নিকভাবে তাদের পুরস্কার দেওয়া হবে। রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসাবে ভার্চুয়া‌লি উপ‌স্থিত থাকবেন।

জানা যায়, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লােকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি দেশে ইতােমধ্যে প্রায় ১০ লাখ এসএমই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প প্রতিষ্ঠান/উদ্যোক্তা জিডিপিতে শতকরা ২৩ শতাংশ এবং মােট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ শতাংশ অবদান রাখছে।

শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য ৩ করে মােট ১৮ শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর দুটি ক্যাটাগরির ২ পজিশনে যৌথভাবে দু'টি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং ১ ক্যাটাগরিতে মাত্র ২ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মােট ১৯ শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ দেওয়া হচ্ছে। এগুলাে হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩, কুটির শিল্প ক্যাটাগরিতে ২ এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩।

পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে-

বৃহৎ শিল্প

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার যৌথভাবে পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বহুজা‌তিক প্র‌তিষ্ঠা‌ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, একই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে মীর সিরামিক লিমিটেড এবং তৃতীয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।

মাঝারি শিল্প

মাঝারি শিল্পে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পাবে আকো-টেক্স লিমিটেড এবং ক্রীমসন রোসেলা সি ফুড।

ক্ষুদ্র শিল্প

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস, দ্বিতীয় হিসাবে মনোনীত করা হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস এবং এপিএস হোল্ডিংস পাচ্ছে তৃতীয় পুরস্কার।

মাইক্রো শিল্প

মাইক্রো শিল্পে প্রথম পুরস্কারে নির্বাচিত হয়েছে মসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস এবং তৃতীয় র্যাভেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড।

কুটির শিল্প

কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পাবে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম- কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।

হাইটেক শিল্প

হাইটেক শিল্পে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা