জাতীয়

জলবায়ু সংকটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ু সংকটময় পরিস্থিতিতে বিশ্ব নেতাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিবর্তে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

বুধবার (৩ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় সন্ধ্যায় জলবায়ু সংকট ও অবিচার নিয়ে প্যানেল আলোচনায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বাস্তবতা এবং এর ফলে আমাদের শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসময়ে বৃষ্টিপাতসহ নানাবিধ ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই ঢাকা শহরে ব্যাপক অভিবাসন চলছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, সি-৪০ এর ভাইস-প্রেসিডেন্ট এবং ক্লাইমেট মাইগ্রেশনের টাস্ক লিডার হওয়ায় আশ্রয়, স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন বিষয়ক সেবা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু পুনর্বাসনই নয়, তাদেরকে সহনশীল ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তাঁর রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, বর্তমান প্রজন্ম যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে সেজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি জলবায়ু পরিবর্তন জাদুঘর তৈরির পরিকল্পনা করছে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার "আমার গ্রাম, আমার শহর" উদ্যোগ নিয়েছে যা জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজনের পাশাপাশি জলবায়ু অভিবাসীদের জলবায়ু সহনশীল অবকাঠামো এবং গ্রামেই তাদের জীবিকা খুঁজে বের করার জন্য খুবই সহায়ক।

এ সময় অন্যান্যের মধ্যে সি-৪০ চেয়ারপার্সন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটি, লন্ডনের মেয়র সাদিক খান ও প্যারিসের মেয়র আন্নে হিদালগো উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা