জাতীয়

বাড়ি পাচ্ছেন সাড়ে ৯ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, নদীভাঙনের শিকার ৯ হাজার ৪৪৫ পরিবারকে ২ শতাংশ জায়গাসহ বাড়ি দেয়া হবে।

সচিবালয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এনামুর বলেন, এ বছর তীব্র বন্যা না হলেও ব্যাপক নদীভাঙন হয়েছে। আমরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করেছি। এতে দেখা যাচ্ছে, ৯ হাজার ৪৪৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এ তালিকা পাঠিয়েছি। তারা সবাই ২ শতাংশ জায়গাসহ বাড়ি পাবেন। অস্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়নের কথা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সকল দুর্যোগ মোকাবিলায় আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভূমিকম্পে আমরা এখনও সে রকম সফলতা পাইনি। তবে একটি সুখবর বাংলাদেশ সরকার ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করেছে। এটা গেজেট হয়েছে, এখন বাস্তবায়িত হচ্ছে। বিল্ডিং কোড মেনে যদি আগামীতে ভবন তৈরি করা হয় তাহলে সেগুলো ভূমিকম্প সহনীয় হবে। কারণ, এগুলোকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি করা হচ্ছে। বাকি যে ভবনগুলো রয়েছে বা পুরানো ভবনগুলো রয়েছে তাদের ভূমিকম্প সহনীয় করতে আমরা জাইকার সঙ্গে একটি সমঝোতায় এসেছি এবং ৫০ বছর মেয়াদী একটি কর্মসূচি গ্রহণ করেছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, সেটা হলো আমাদের দেশে প্রথম ধাপে যে বাড়িগুলো হয়েছে কোনো নকশা ছাড়া। যেগুলোতে রড সিমেন্ট ব্যবহার করা হয়নি, বয়স একশ-দুইশ-চারশ বছর। আমরা সেগুলো ডিমিলিশ করে কোড অনুযায়ী নতুন করে ভবন করে দেবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা