জাতীয়

পুলিশ পাচ্ছে রাশিয়ার দুই হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে দুটি এমআই-১৭১এ-২ হেলিকপ্টার কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। হেলিকপ্টার দুটি পাবে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়াল এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।

বৈঠকের পরে ভার্চুয়ালি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন এ তথ্য জানান। তিনি বলেন, জি টু জি ভিত্তিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্স থেকে নতুন দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনা হবে।

রাশিয়ান হেলিকপ্টারর্সের অধীন মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট এমআই-১৭১এ২ মধ্যম মানের বেসামরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার তৈরি করেছে।

সর্বোচ্চ মানের এমআই-৮/১৭ সিরিজের সক্ষমতা এমআই-১৭১এ২ হেলিকপ্টারে সংযুক্ত করা হয়েছে। এটি উলান-ইউডি এ্যাভিয়েশন প্লান্টের তেরি এমআই-১৭১এ১ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এই নতুন হেলিকপ্টারে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পাশাপাশি প্রধান রটার এবং গিয়ার সিস্টেম উন্নত করা হয়েছে।

আরেফিন জানান, সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর দুটি ধারা সংশোধনের প্রস্তাব আংশিক অনুমোদন করা হয়েছে। প্রস্তাবের একটি ধারার সংশোধনের অনুমোদন দেওয়া হয়নি, এটি আরও যাচাইয়ের পরে পুনরায় সিসিইএ পাঠাতে বলা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা