জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে আবার আসছে বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহালয়ার শুরুতে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানান।

বুধবার (৬ অক্টোবর) ভোর থেকে পুণ্যলগ্ন শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এদিন ভোরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় হাইকমিশনার সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানান।

দেবী দুর্গা যে আসবেন—তা জানান দেয় মহালয়া। তাই ভোরে দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। পঞ্জিকা অনুযায়ী, দেবী এবার আসবেন ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন দোলায় চড়ে। মহালয়ার পাঁচ দিন পর আগামী ১১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী পালিত হবে। আর ১৫ অক্টোবর হবে দেবী বিসর্জন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানায়, আগামী ১১ অক্টোবর সোমবার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১১ অক্টোবর ষষ্ঠী, ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী ও ১৫ অক্টোবর দশমীর দিন দেবী বিদায় নেবেন।

মহালয়ার অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নিয়ে মোমবাতি প্রজ্বালন করেন ভারতীয় হাইকমিশনার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা