জাতীয়

সুইজারল্যান্ডের সঙ্গে বিমান চলাচল চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের চুক্তি সই করার প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড।

বুধবার (৬ অক্টোবর) ঢাকার সচিবালয়ে এই প্রস্তাবনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ নাথালি চুয়ার্ড। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

পর্যটন শিল্পের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন এবং দুই দেশের মধ্যে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ড চুক্তি সই করতে চায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, বিমান চলাচলে চুক্তি সইয়ের বিষয়ে সুইজারল্যান্ডের প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়া বাস্তবায়ন করে যথাসময়ে সম্পাদন হবে।

প্রতিমন্ত্রীর আশা, বিমান চলাচল চুক্তিস্বাক্ষরের ফলে দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। একইসঙ্গে পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে দুই দেশের একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা