জাতীয়

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই তফসিল ঘোষণার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগামী নভেম্বর মাসের প্রথমার্ধে ফের শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি বিদায়ের আগে দেশব্যাপী বাকি প্রায় ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন, জেলা পরিষদ, ২০ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে।

এর মধ্যেই গত ২১ জুন প্রথম ধাপের ২০৪টি এবং স্থগিত ১৬০টিতে ভোট হয় ২০ সেপ্টেম্বর। আগামী ৭ অক্টোবর ১৫ উপজেলা, এক পৌরসভা, সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ও পৌরসভার পাঁচ কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের একটি সংরক্ষিত আসনে উপনির্বাচন করতে হবে ইসিকে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সূত্রে জানা গেছে, মোট চার ধাপে দেশব্যাপী ইউপি নির্বাচন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে এ মাসেই ভোট করার জন্য নির্বাচন উপযোগী ইউপির তালিকা প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে কমিশন।

এ ক্ষেত্রে ভোট হবে ১৪ নভেম্বরের আগে। কেননা ১৪ নভেম্বর এবং পাশাপাশি সময়ে দাখিল ও এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে ২৪ অক্টোবর এবং ১লা নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোয় আবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে।

সব মিলিয়ে ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে দ্বিতীয় ধাপে কতটা ইউপির ভোট হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী কমিশন সভায় নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা