জাতীয়

মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করেছে শিল্পী সমাজ

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে এদেশের শিল্পী সমাজ নাটক, গান, ছড়া আর কবিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। তারা মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছেন।

শনিবার ( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের শিল্প, কলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রশ্নাতীত। তিনি ভীষণ শিল্পমনা ছিলেন। শিল্পীদের খুব কদর করতেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসনাও সংস্কৃতির উন্নয়নে অবদান রেখে চলেছেন। বর্তমান সরকার দেশের শিল্পকলাকে বিকশিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। আজকের এই গুণীজন সন্মাননা আমাদের নিজের স্বকীয় শিল্পের বিকাশ ও মননশীলতার চর্চাকে আরো এগিয়ে নেবে।

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নওগাঁ জেলায় চার গুণিজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০’ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম মামুন খান চিশতি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা