জাতীয়

তিস্তার ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই

নিজস্ব প্রতিবেদক: উত্তরের জেলা কুড়িগ্রামে তিন মাস ধরে অব্যাহত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমর নদীর ভাঙন। এতে বসতভিটা হারিয়েছে কয়েক হাজার পরিবার। এসব নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানসহ ৬ দফা দাবি জানিয়েছে ঢাকাস্থ কুড়িগ্রামবাসী।

শনিবার (২৫ সেপ্টম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেয়া তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম ফরিদ বলেন, কুড়িগ্রামে তিস্তা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারিয়েছেন প্রায় দুই হাজার পরিবার। এসব পরিবারের অধিকাংশই আশ্রয় নিয়েছে রাস্তা ও অন্যের জমিতে।

দুই বছরে কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৪০ হাজার। শুধু রাজারহাটেই চলতি মৌসুমে প্রায় ১ হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব নদীর কোথাও কোথাও ভাঙন রোধে দায়সারা কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। নাব্যতা কমে যাওয়ায় তিস্তা নদী ক্রমাগত প্রস্থে বাড়ছে। ভাঙন বেড়ে এক সময়ের ২ কিলোমিটারের তিস্তা এখন ১০ থেকে ১২ কিলোমিটারে পরিণত হয়েছে।

নেতৃবৃন্দ মানববন্ধনে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, দ্রুত বাঁধ নির্মাণ, রাস্তায় ও অন্যের জমিতে আশ্রয় নেয়া পরিবারগুলোর জন্য আবাসনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) আমসা আমিন, বীর মুক্তিযোদ্ধা ও মেজর (অব.) আব্দুস সালাম, সাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমান, পরিবেশবিদ ও নদী গবেষক শেখ রোকন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ও বাপার নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, সাইদুল আবেদীন ডলার, অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ও মোকছেদুর রহমান মাকসুদ সহ ঢাকাস্থ কুড়িগ্রামবাসীর সদস্যরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা