জাতীয়

সংস্কৃতি চর্চায় লক্ষ্যে পৌঁছানো সম্ভব: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মূল্যবোধের অবক্ষয় রোধ করে সমৃদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন বলেন, নারী-পুরুষ সমতা বিধান করে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। মূল্যবোধ অবক্ষয় রোধ করার ক্ষেত্রে তরুণদের সাথে মতবিনিময় জরুরি। তাদের সঙ্গে চিন্তা-চেতনার বিনিময় মূল্যবোধের অবক্ষয় রোধে সংস্কৃতির ভূমিকাকে আরো গতিশীল করবে।

স্পিকার বলেন, সমগ্র জীবনের বিভিন্ন দিক, আচার-আচরণ, অভ্যাস, চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা, মূল্যবোধ সব কিছুর সমন্বয়ে সমাজ ব্যবস্থার মাধ্যমে সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। সংস্কৃতির অন্যতম উপাদান মূল্যবোধ। জীবন ও সমাজ ব্যবস্থাকে চালিত করার জন্য যে জীবনবোধ মানুষ বেছে নেয় তাই মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষার সবচেয়ে বড় ক্ষেত্র পরিবার, কেননা পরিবার থেকেই একটি শিশু ছোটবেলা হতে এই বোধগুলো শিখে থাকে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষার সাথে সংস্কৃতির নিগূঢ় সম্পর্ক। সংস্কৃতি মানুষের চিন্তা চেতনার জগতকে প্রসারিত করে মানবিক গুণাবলীর সমন্বয় ঘটায়। বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে সকল দেশের সংস্কৃতি সকলের কাছে উন্মুক্ত। আমাদের দেশের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এজন্য সমন্বিত চিন্তা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা