প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি
জাতীয়

ইসমাইল সাবরিকে অভিনন্দন শেখ হাসিনার

সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (২১ আগস্ট) ইসমাইল সাবরিকে এক অভিনন্দন বার্তায় পাঠান তিনি।

প্রধানমন্ত্রী বাতায় জানিয়েছেন, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে চান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।

বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বাস, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সমৃদ্ধির ওপর ভিত্তি করে রচিত। উভয় দেশই শিক্ষা, মানবসম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, উৎপাদন ও কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ও সহযোগিতামূলক অংশীদারিত্বকে শক্তিশালী এবং বিস্তৃত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা