জাতীয়

দেশে করোনায় ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬১৭

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৬ জনে।

সারাদেশে ৪৩টি ল্যাবে মোট ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ২৬ হাজার ৭৩৮ জন।

আজ (২০ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৩০০ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৩ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১০০ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ৪ হাজা ১১ জন। ছাড় পেয়েছে ২ হাজা ২৮৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৫২ হাজার ৯৪১ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৫ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৯৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৯১৮ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা