জাতীয়

নতুন পদ্ধতিতে দেওয়া হবে সরকারি টাকা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অসহায় পরিবারকে এককালীন নগদ আড়াই হাজার টাকা করে মোবাইল একাউন্টে দিচ্ছে সরকার। গত ১৪ মে থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

তবে এর মধ্যেই এই কার্যক্রম নিয়ে উঠেছে অভিযোগ। জানা গেছে, তালিকায় থাকা একই নম্বর একাধিবার ব্যবহার করা হয়েছে। নগদ অর্থ সহায়তা পাঠানোর জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে একই নম্বর দেয়া হয়েছে। আর এমন ঘটনা সারা দেশেই ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।

আর এই অভিযোগ ওঠার পর বিকল্প ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই ব্যবস্থায় বাদ পড়াদের নতুন মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্‌ কামাল গণমাধ্যমকে জানান, ডাটা কালেকশনের ফরমে মোবাইল নম্বরের একটা অপশন রয়েছে। গ্রামের সকল দরিদ্র পরিবারের তো আর মোবাইল নম্বর নেই। তাই স্থানীয়ভাবে একই নম্বর বার বার ব্যবহার করে এই তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। তবে স্ক্যানিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর মেলানোর সময় তালিকার অনেক নাম বাতিল হয়ে গেছে।

বাদ পড়াদের সহযোগিতার বিষয়ে এই সিনিয়র সচিব আরো বলেন, এখন নতুন করে এনআইডির সঙ্গে মিলিয়ে নতুন মোবাইল নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হবে।

ন্যাশনাল আইডির সঙ্গে মোবাইল নম্বর না মেলার সংখ্যা ৮ লাখ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি তথ্য ও প্রযুক্তি বিভাগ বলতে পারবে। আগামী তিন দিনের মধ্যে তারা সব ঠিক করবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা