জাতীয়

বিআরটিসির আন্তর্জাতিক ডিপোতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোতে থাকা একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৭৯২) পুড়ে যায়।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় মতিঝিলের কমলাপুরের এই বাস ডিপোতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ২৫০টি বাস রয়েছে। লকডাউনের কারণে সবগুলো বাস পাশাপাশি পার্ক করা অবস্থায় ছিলো। তবে যে বাসে আগুন লেগেছিল শুধু সে বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ২২ মিনিটের চেষ্টায় ৬টা ৫২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বাসের অর্ধেক অংশ পুড়েছে।

ঠিক কীভাবে বা কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান রোজিনা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা