জাতীয়

সোহরাওয়ার্দীতে ফাঁকা নেই আইসিইউ

নিজস্ব প্রতিবেদক : করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বাড়ছে রোগীর সংখ্যা। এতে রাজধানীর অন্যান্য হাসপাতালের মতো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই।

জানা গেছে, খালি থাকা সাপেক্ষে মুমূর্ষু রোগীদের আইসিইউ শয্যায় স্থানান্তর করা হয়। কোনো রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে হলে সেখান থেকে সাধারণ শয্যায় নিয়ে আসা হয়। আবার অনেকে আইসিইউতেই মারা যান। তখন আইসিইউ শয্যা খালি হয়। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, আমাদের এখানে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যা রয়েছে। সবগুলো শয্যা রোগীতে পূর্ণ। একমাস ধরে এ অবস্থা। আইসিইউ শয্যার জন্য অনেকেই অপেক্ষা করেন। কোনো একটি খালি হলে কমপক্ষে ১০-১৫ জন সিরিয়াল ধরেন।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, নতুন করে অনেক রোগী আসছেন। এদের মধ্যে অধিকাংশেরই করোনার লক্ষণ রয়েছে। ছেলে জসিমকে নিয়ে করোনা পরীক্ষা করতে লক্ষ্মীপুর থেকে এসেছেন আবুল হাসেম নামের এক বৃদ্ধ। তিনি বলেন, লক্ষণ দেখা দেয়ায় আজ টেস্ট করিয়েছি, এখনও রিপোর্ট দেয়নি।

মোহাম্মদপুর থেকে এ হাসপাতালে আসা সুমন নামে একজন তরুণ বলেন, আমার ভাবি গত ২০ দিন ধরে এখানে ভর্তি। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অবস্থা খারাপ হওয়ার পর তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। এখন শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ওয়ার্ডে আনা হয়েছে। তবে সন্তান পেটেই মারা গেছে।

আল মামুন নামে একজন আনসার সদস্য বলেন, আগের চেয়ে বর্তমানে রোগী অনেক বেড়েছে। এত রোগী আসছেন যে, আইসোলেশনের জায়গাতেও সিট খালি নেই। মাঝখানে রোগী কমে গিয়েছিল। ইদানীং রোগী বেশি দেখা যাচ্ছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, আমাদের এখানে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যা রয়েছে। সবগুলোতেই রোগী রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে রোগীর সংখ্যা ২০০ থেকে ২৫০-এ ওঠানামা করছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা