জাতীয়

ব্যাগে বিছানার নিচে ঘুষের কোটি কোটি টাকা

দিনাজপুর প্রতিনিধি:
আলমারি, ব্যাগে, বিছানার নিচে মিললো বিভিন্ন প্রকল্প থেকে নেয়া সরকারী এক কর্মকর্তার প্রায় দুই কোটি টাকা। দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা প্রকল্প কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে এই টাকা ।

দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান সান নিউজকে বলেন, “তাজুল ইসলামের সরকারি বাড়িতে এসব টাকা ব্যা্গ, আলমারি, বিছানার নিচসহ বিভিন্ন স্থানে গচ্ছিত ছিল।” দুদকের হটলাইনে জানানো অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আশিকুরের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অর্থ জব্দ করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

আশিকুর রহমান জানান, “তাজুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট এক কোটি ৮৫ লাখ।এসব টাকার বৈধ কোনো উৎস সম্পর্কে কিছু বলতে পারছেন না প্রকল্প কর্মকর্তা । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সান নিউজ/ এমইপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা