জাতীয়

বায়ু দূষণের সূচকে আবারও শীর্ষে ঢাকা

সান নিউজ ডেস্ক:

বায়ুদূষণের সূচকে আবারও এক নম্বরে উঠে এসেছে ঢাকার নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচকে (একিউআই) আজ বৃহস্পতিবার ঢাকা বায়ুদূষণে প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বুলগেরিয়ার সোফিয়া অঞ্চল এবং তৃতীয় অবস্থানে দিল্লি।

এয়ার ভিজ্যুয়ালের সূচক অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) ঢাকার বায়ুমান সূচক ছিল ১৯১, যা চরম অস্বাস্থ্যকর বলে নির্দে শ করেন বিশেষজ্ঞরা।

সপ্তাহজুড়েই মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বায়ু। বিশেষজ্ঞরা বলছেন, ‘ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫ এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা